Thursday, 23 November 2017

মাউস বা কীবোর্ড কাজ না করলে কি করবেন / ICT LIFE BD

মাউস কাজ না করলে
উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে
left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন।
মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন।
এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন।
এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে।
1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে।
আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে।
ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে।
কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড কাজ না করলে
যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের
Start থেকে All Programs-এ গিয়ে
Accessories >
Accessibility >
on screen keyboard-এ ক্লিক করুন।
দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে।
এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

No comments:

Post a Comment